বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ
শিক্ষা

অনলাইন পরীক্ষায় সাড়া ফেলেছে বিএম কলেজ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল বিভাগে সর্বপ্রথম অনলাইনে পরীক্ষা নিচ্ছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ। পরীক্ষার শুরু থেকেই ব্যাপক সাড়া পাচ্ছেন কলেজ কর্তৃপক্ষ।

অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া জানান, ‘প্রথম তিনদিনে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ আমাদেরও অনুপ্রাণিত করছে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার।’

ড. মো. গোলাম কিবরিয়া আরও বলেন, অনলাইনে পরীক্ষা কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। করোনার কারণে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাচ্ছে না। সেক্ষেত্রে শিক্ষার্থীদের সঞ্চালনশীল করে রাখতে এবং শিক্ষা উপযোগী করে রাখতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা।

বিএম কলেজের প্রশাসনিক কার্যালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একাদশ শ্রেণির অনলাইন বার্ষিক পরীক্ষা শুরু করে কলেজটি। যা পুরো বিভাগে প্রথম অনলাইন পরীক্ষা কার্যক্রম। ওইদিন বাংলা বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। তাতে ৩০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬১ জন পরীক্ষার্থী অংশ নেন।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বুধবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা সম্পন্ন হয়। ৩০৫ জনের মধ্যে ২৭২ জন অর্থাৎ ৮৯.১৮ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

কলেজ প্রশাসন জানিয়েছে, বেলা ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত নির্ধারিত সফটওয়ার ব্যবহার করে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। পঞ্চাশ মিনিটে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পঞ্চাশটি নৈর্ব্যত্তিক প্রশ্নের উত্তর দিতে হয়।

পরবর্তী পরীক্ষাগুলো রুটিন আকারে নেওয়া হবে, উল্লেখ করে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া বলেন, অনলানইন পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছে যেন অটোপাস সিস্টেম চালু না হয়। অটোপাস সিস্টেম চালু হলে শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষার গুরুত্ব অপ্রয়োজনীয় হয়ে যাবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা