শিক্ষা

‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা হবে

নিজস্ব প্রতিবেদক:

ইংলিশ মিডিয়াম স্কুলের ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। বুধবার (২৩ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আন্তরিক সহায়তায় ব্রিটিশ কাউন্সিল অক্টোবর-নভেম্বর ২০২০-এর জিসিএসই, আইজিসিএসই, ও-লেভেল এবং আন্তর্জাতিক এ-লেভেল পরীক্ষা পূর্বে উল্লিখিত সময়সূচি অনুযায়ী আয়োজন করতে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-১৯-এর ফলে সৃষ্ট যে অনিশ্চয়তাপূর্ণ সময়ের মধ্য দিয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা যাচ্ছেন, ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে তাদের অবিচল অধ্যবসায় ও ধৈর্য ধারণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সেই সঙ্গে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়কে আমাদের অক্টোবর-নভেম্বর ২০২০-এর পরীক্ষা গ্রহণে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

যদিও মে-জুন সিরিজটি বিশ্বব্যাপী বাতিল করা হয়েছিল, শিক্ষার্থীদের অক্টোবর-নভেম্বর ২০২০ সিরিজ-এ পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে পারার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রায় পাঁচ হাজার ২০০ শিক্ষার্থী তাদের অক্টোবর-নভেম্বর ২০২০ পরীক্ষায় অংশগ্রহণের জন্য গত জুলাই-আগস্টে রেজিস্ট্রেশন করেছে। এই পরীক্ষায় আর্ট এবং ডিজাইন সংক্রান্ত কোয়ালিফিকেশন ব্যতীত, ইউকে এক্সাম বোর্ড শুধু পরীক্ষার ভিত্তিতেই পরীক্ষার্থীদের মূল্যায়ন করবে।

এদিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা বাতিলে প্রধামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থীরা। তারা ক্লাস মূল্যায়নের মাধ্যমে গ্রেড পয়েন্ট দেওয়ার দাবি জানিয়েছেন তারা। গতকাল রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্রাব) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

ফোনের-আসক্তি-কমানোর-৭-উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আজ জাতীয় প্রেমিকা দিবস

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

সাফ সভাপতি নির্বাচিত হলেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা