শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)
শিক্ষা

শেকৃবিতে উপাচার্যের রুটিন দ্বায়িত্ব দেওয়ার প্রতিবাদ কুয়েট শিক্ষক সমিতির 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রশাসনিক কর্মকর্তাকে (রেজিস্ট্রার) ভাইস চ্যান্সেলরের (উপাচার্য) রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতি।

গত ২০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে শেকৃবির ভাইস চ্যান্সেলরের মেয়াদপূর্তিতে পরবর্তী নিয়োগ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তাকে (রেজিস্ট্রার) ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালনের আদেশ জারি করা হয়।

সমিতির সভাপতি প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী ও সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল হাসিব স্বাক্ষরিত প্রাতবাদলিপিতে বলা হয়, ‘শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে ভাইস চ্যান্সেলর পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষকের নিয়োগ সবসময় কাম্য। শিক্ষা ও গবেষণায় জড়িত একজন অভিজ্ঞতা সম্পন্ন অধ্যাপকই কেবল একটি বিশ্ববিদ্যালয়কে তার যোগ্য নেতৃত্বে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। এমতাবস্থায়, একজন প্রশাসনিক কর্মকর্তাকে ভাইস চ্যান্সেলরের দায়িত্ব প্রদানের আদেশটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত্বশাসন ও মর্যাদার সম্পূর্ণ পরিপন্থি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকারের যুগোপযোগী পদক্ষেপগুলো এবং জাতীয় শিক্ষানীতি অনুসারে বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আন্তর্জাতিকভাবে একটি মানদণ্ডে পৌঁছে দেওয়ার পরিকল্পনার সঙ্গেও সাংঘর্ষিক।’

এজন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একজন প্রশাসনিক কর্মকর্তাকে (বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার) ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালনের আদেশের প্রেক্ষিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আদেশটি দ্রুত প্রত্যাহারের দাবি এবং বর্তমানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারারের শূন্যপদগুলোতে অভিজ্ঞতা সম্পন্ন অধ্যাপকদের নিয়োগ দেওয়ার জরুরি পদক্ষেপ নেওয়ার আহবান জানান শিক্ষক নেতারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা