অপরাধ

চিপস দিয়ে শিশুকে বলাৎকার, ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে ১০ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মামলা হয়েছে। রোববার (০৮ নভেম্বর) সকালে নির্যাতনের শিকার শিশুটির মামা এ মামলা করেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিত শিশুটি বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

গ্রেপ্তারকৃত মো. মাসুদ (২৮) উপজেলার চরজব্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামের বাচ্চু মিয়ার বাড়ির মো. আবু বক্কর ছিদ্দিক ওরফে বাচ্চু মিয়ার ছেলে।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শিশুটির বাড়ির সামনে দোকান দিয়ে ব্যবসা করেন মাসুদ। মাঝেমধ্যে শিশুটি বিভিন্ন জিনিসপত্র কিনতে মাসুদের দোকানে যায়।

শনিবার ৭ নভেম্বর বিকেল ৩টার দিকে চিপসের প্রলোভন দেখিয়ে শিশুটিকে বলাৎকার করেন মাসুদ। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী মাসুদকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। চরজব্বার থানা পুলিশের ওসি সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

ব্যাংক একীভূতকরণ: বিশ্বে সফল, বাংলাদেশে কী হবে?

বাংলাদেশের ব্যাংকিং খাত এক নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের...

বিদ্যুৎ বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা