অপরাধ

পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা, বাংলাদেশি যুবকের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার অণ্টারিওতে বাবা-মাসহ পরিবারের ৪ সদস্যকে গলা কেটে হত্যার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অন্টারিওর একটি আদালত। একই সঙ্গে আগামী ৪০ বছর তার প্যারোল রহিত করা হয়েছে।

শুক্রবার ( ৬ নভেম্বর) নিউ মার্কেট সুপিরিয়র কোর্টের জাস্টিন মিশেল ফুয়ের্সট এই রায় ঘোষণা করেন। জানা যায়, গত বছরের ২৮ জুলাই মারখামের একটি বাড়িতে মিনহাজ জামান নামের এক তরুন তার বাবা মনিরুজ্জামান, মা মমতাজ বেগম, বোন মেলিসা জামান এবং বাংলাদেশ থেকে বেড়াতে আসা নানী ফিরোজা বেগমকে গলা কেটে হত্যা করে। গত ২৪ সেপ্টেম্বর আদালতে সে খুন করার দায় স্বীকার করে।

লিন্ডসে অন্টারিওর একটি কারেকশন সেন্টারে অবস্থানরত মিনহাজ ভিডিওর মাধ্যমে রায় শোনে। রায় ঘোষণার সময় সে নির্বিকার ছিলো এবং কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি বলে কানাডিয়ান মিডিয়া উল্লেখ করেছে।

রায় ঘোষণা করতে গিয়ে বিচারক বলেন, গলা কেটে একজন মানুষের প্রাণ কেড়ে নেয়ার মতো নিষ্ঠুরতম আর কোনো কাজ হতে পারে না। মিনহাজ জামান কয়েক ঘণ্টার ব্যবধানে ৪ চারবার এই নৃশংসতম কাজটি করেছে।

আদালতে দেয়া বক্তব্যে মিনহাজ জানিয়েছে, মিনহাজ স্বীকার করেছে, বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয়ে যাওয়ার পর সেটি পরিবারের সদস্যদের সে জানায়নি। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে শপিং মলে, জিমে ঘুরে ফিরে সময় কাটিয়েছে সে। কিন্তু সেটি প্রকাশ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হলে সে তাদের খুন করার সিদ্ধান্ত নেয়।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা