অপরাধ

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায়  ১৪ বছরের কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর মহানগরীর পূবাইলে খেলনা দেয়ার কথা বলে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ বিষয়ে শুক্রবার রাতে ওই শিশুটির মা বাদী হয়ে পূবাইল থানায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে একটি ধর্ষণচেষ্টার মামলা রুজু করেছেন।

অভিযুক্ত কিশোর জাহিদুল (১৪) রংপুর জেলার পীরগাছা থানার পাওডানা গ্রামের আমবার হোসেনের ছেলে। সে পূবাইলের হাড়িবাড়ির টেক এলাকার ফাতেমা বেগমের বাড়ির ভাড়াটিয়া।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার দৈনন্দিন কাজে ওই শিশুর মা-বাবা বাড়ির বাহিরে ছিলেন। এসময় পূবাইল থানার ৪১নং ওয়ার্ডের হাড়িবাড়ীরটেক এলাকায় ৫ বছরের শিশুকে খেলনা দেয়ার কথা বলে পাশের বাড়ির জাকির মিয়ার বাগানের ঝোঁপঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে কিশোর জাহিদুল। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে জাহিদুল পালিয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা পূবাইল থানার সাব-ইন্সপেক্টর জামিল উদ্দীন রাসেদ জানান, মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে গ্রেফতার জাহিদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা