অপরাধ

চার টাকা দিয়ে শিশুকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘুঘু পাখি দেখানোর প্রলোভন ও চকলেট কেনার টাকা হাতে ধরিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় অভিযুক্ত ধর্ষক সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সোহেল আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত মওলা বক্সের ছেলে। নির্যাতনের শিকার প্রথম শ্রেণির ওই ছাত্রীকে শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বিকেল ৪টার দিকে প্রতিবেশীদের বাড়ি থেকে ফিরছিল ওই শিশু। ফেরার পথে একটি বাগানের কাছে তাকে থামায় ঘরজামাই থাকা সোহেল (৪০)। শিশুর হাতে চার টাকা দিয়ে চকলেট খাওয়ার জন্য বলে। এ সময় ঘুঘু পাখি দেখানোর নাম করে পানবরজের পাশে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে সোহেল।

ধর্ষণের শিকার ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। এরপর তার মা বিষয়টি জানতে চাইলে ধর্ষণের কথা জানায় সে। শনিবার সকালে শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবীর বলেন, দুপুরে ওই শিশুর চাচা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। তারপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা