সংগৃহীত ছবি
সারাদেশ

সেতু ভেঙে পিকআপ ভ্যান নদীতে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে বরকল সেতু ভেঙে একটি মালবাহী পিকআপসহ নদীতে পড়ে গেছে।

আরও পড়ুন: বগুড়ায় আগুনে ১২ দোকান পুড়ে ছাই

শনিবার (২৩ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সাঙ্গুর শাখা চাঁনখালী নদীর ওপর নির্মিত ভেঙে যাওয়া বেইলি সেতুট দীর্ঘদিনের পুরনো। নতুন সেতু নির্মিত হওয়ার পর এটি দিয়ে গাড়ি চলাচলও তেমন করে না। যদিও নতুন সেতু নির্মাণের পরও সড়ক বিভাগ বেইলি সেতুটি ভেঙে ফেলেনি।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ৩ জনের

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেছে, সেতুটি দিয়ে গাড়ি চলাচল করার কথা না। তারপরও সেতুটি একটি মালবাহী পিকআপ কেন উঠেছে আমরা তদন্ত করে দেখছি।

চট্টগ্রাম-কক্সবাজারে মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ দিয়ে আনোয়ারা উপজেলার বাঁশখালী-চট্টগ্রাম সড়কে মিলেছে একটি সংযোগ সড়ক। এই সড়কের চাঁনখালী নদীর ওপর সেতুটি নির্মিত হয়েছিল। দীর্ঘদিনের পুরনো বেইলি সেতুর পাশাপাশি ২৩ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে নতুন সেতু নির্মিত হয়। ১১৭.৩১ মিটার লম্বা ও ১০.২৫ মিটার প্রস্থের সেতুটি ২০২২ সালের ৭ নভেম্বর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা