সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে “স্মার্ট বিগ্রেড” কার্যক্রম উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রিতিনিধি: মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে “স্মার্ট বিগ্রেড” কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: বগুড়ায় আগুনে ১২ দোকান পুড়ে ছাই

শনিবার (২৩ মার্চ) বেলা ১১ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাইকপপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসাইন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোফাচ্ছের আহমেদ, আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জহিরুল ইসলাম লেলিন, প্রধান শিক্ষক আক্তার হোসেন মোল্লা প্রমুখ।

এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বীর-মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ ৮

প্রসঙ্গত, ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পরিকল্পনায় ও ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সমন্বয়ে “স্মার্ট ব্রিগেড” গঠন করা হয়েছে। উঠান বৈঠকের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সকলকে স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ধারণা দেবে।

এছাড়া গ্রামের প্রান্তিক পর্যায়ের শ্রমিক, কৃষক ভাইদের ডিজিটাল ডিভাইস তথা ল্যাপটপ, প্রিন্টার, স্মার্ট ফোন, রাউটার ইত্যাদির মাধ্যমে ভীতি দূরীকরণে, মানুষের দৈনন্দিন সমস্যা সমূহের সমাধানের জন্য তথ্য উপাত্ত সরবরাহ করণে কাজ করবে স্মার্ট ব্রিগেডের সদস্যগণ।

এছাড়াও স্মার্ট ব্রিগেড ফ্রিল্যান্সিং, বেসিক কম্পিউটিং, সাইবার সিকিউরিটি জ্ঞান সম্পর্কে শিশু থেকে বৃদ্ধ সকলকে জানানোর মাধ্যমে স্মার্ট সিটিজেন গঠনে সরাসরি ভূমিকা পালন করবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা