ছবি: সংগৃহীত
সারাদেশ

ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন 

গাইবান্ধা প্রতিনিধি: গত কয়েকদিন ধরে দফায় দফায় ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আধাবেলা অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, গ্রেফতার ৩

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমলাগাছি বাজারের ব্যবসায়ীদের ওপর দফায় দফায় হামলা করে বেশ কয়েকজনকে মারাত্মক আহত করা হয়েছে।

গত রোববার (১৭ মার্চ) বাজারে এক ব্যবসা প্রতিষ্ঠানে আমলাগাছি বাজারের পাশে বালিকা স্কুল সংলগ্ন এলাকা আগপাড়ার প্রবাসী সুলতানের ছেলে সাইকো রমজান মিয়ার নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ অতর্কিত হামলা চালায়।

আরও পড়ুন: গাজীপুরে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪

এ সময় গুরুতর আহত হন টুকু নামের এক ব্যক্তি ৷ বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে সন্ত্রাসী রমজানের নেতৃত্বে গত শনিবার (১৬ মার্চ) হামলার শিকার হন সেরাজুল, মজনু ও মজিবর মিয়া। এদের মধ্যে সেরাজুল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রংপুরে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া আরো বেশ কয়েকজন ব্যবসায়ী এই সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন।

তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সোমবার (১৮ মার্চ) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা বাজারের ১৮০টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ করে ব্যবসায়ী ও এলাকাবাসীরা।

আরও পড়ুন: ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

এ সময় দ্রুত সন্ত্রাসী সাইকো রমজান আলীকে গ্রেফতার করে আইনের আওতায় নেয়া এবং বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বাজারের ব্যবসায়ীরা।

উল্লেখ্য, গত ৩/৪ মাস আগে ৫ নং মহদীপুর ইউপি সদস্য নওশা মেম্বারকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে জখম করে এই রমজান ৷ কিন্তু তার ভয়ে কেউ থানায় অভিযোগ বা মামলা পর্যন্ত করার সাহস পায়নি বলে জানান এলাকাবাসী৷

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা