ছবি: সংগৃহীত
সারাদেশ

কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

বুধবার (২০ মার্চ) ভোর রাতে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ওই বাজারের একটি ফলের দোকান, একটি হোটেল ও একটি বিকাশের দোকানসহ ৮টি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ জামিল মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ৮টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে ৬-৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা