সংগৃহীত
সারাদেশ

ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : নীলফামারীতে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আরও পড়ুন : কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান

বুধবার (২০ মার্চ) সকাল ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের জোড়দরগা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সৈয়দপুরের বাঙ্গালীপুর নিজ পাড়া এলাকার রিয়াজ উদ্দীনের ছেলে আবু তাহের (৫২) ও নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আসাদ আলী প্রামানিকের ছেলে নুরে আলম সিদ্দিকী। আবু তাহের জলঢাকা মৎস্য অফিসের অফিস সহায়ক ও নুরে আলম সিদ্দিকী মার্কেন্টাইল ব্যাংকের নীলফামারী শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : হরিপুরে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

প্রতক্ষদর্শী ও পুলিশ জানায়, সৈয়দপুর শহর থেকে ৪ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নীলফামারীর দিকে যাচ্ছিল। এ সময় সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের জোড়দরগা এলাকায় আসা মাত্র বিপরীত দিক থেকে একটি ট্রাক্টরের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৩ জন। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের হাসপাতালে পাঠান।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে আমাদের একজন পুলিশ সদস্যও রয়েছেন। দুর্ঘটনাকবলিত সিএনজিটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা