সংগৃহীত
সারাদেশ

গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো: রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নাজমিন আক্তার নিপু (২৪) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

আরও পড়ুন : চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

শুক্রবার সকালে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সিদ্দিক নগর এলাকার থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত গৃহবধু ওই এলাকার সোহেলের স্ত্রী এবং সদর ইউনিয়নের আজিজ নগর গ্রামের আব্দুল রাজ্জাকের মেয়ে। গত চার বছর আগে তাদের পারিবারিকভাবে সিদ্দিক নগরের মো: জালাল উদ্দিনের ছেলের সাথে বিয়ে হয়।

আরও পড়ুন : কেশবপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ও স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগে থাকতো। শুক্রবার সকালে তার স্বামী ভুট্রা ক্ষেতে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এক পর্যায়ে স্বামী সোহেল বাড়ি ফিরে আসলে খোঁজাখুজি করে না পেয়ে বসত বাড়ির জানালা দিয়ে গৃহবধুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরবর্তীতে স্থানীয়রা খবর দিলে পুুলিশ মরদেহটি উদ্ধার করে।

তেঁতুলিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা