সংগৃহীত ছবি
সারাদেশ

বোয়ালমারীতে পলাতক ফাঁসির আসামি গ্রেপ্তার

কামরুল শিকদার বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরে গৃহবধু হত্যা মামলায় ওবায়দুর মোল্লা (৩৫) নামে এক ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওবায়দুর মোল্যা এবং নিহত গৃহবধু সম্পর্কে চাচী ভাতিজা। তিনি বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের ওয়াহেদ মোল্লার ছেলে।

আরও পড়ুন : শরীয়তপুরে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে বোয়ালমারী থানা পুলিশ। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে জেলার সদরপুর উপজেলার এলাকা থেকে থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ মার্চে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের প্রবাসী আফসার মোল্যার স্ত্রী মনিরা বেগমের (৩০) লাশ বাড়ির পাশের গম ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মনিরা বেগমের ভাই রবিউল মোল্যা বাদি হয়ে ঘটনার পরের দিন বোয়ালমারী থানায় একই গ্রামের ওবায়দুর মোল্যাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৮। মামলায় চলতি বছরের ২৪ মার্চ ৩০২ ও ২০১ এর (৩৪) ধারায় ওবায়দুর মোল্যাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডের আদেশ দেন বিজ্ঞ আদালত।

আরও পড়ুন : আইনজীবীকে হত্যার ঘটনায় মুন্সীগঞ্জে বিক্ষোভ

জানা যায়, নিহত মনিরা বেগমের স্বামী প্রবাসে থাকার করণে ওবায়দুর মোল্যার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে তারা চাচি ভাতিজা। প্রেমের সম্পর্ক ফাটল ধরার জেরে ২০১৯ সালের ১৫ মার্চ মনিরা বেগমকে হত্যা করে বাড়ির পাশের গম ক্ষেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ফেলে রেখে পালিয়ে যায় ওবায়দুর রহমান।

আসামিকে গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া বোয়ালমারী থানার উপপরিদর্শক আ. লতিব মন্ডল জানান, হত্যা মামলায় ওবায়দুর মোল্যা অপরাধী হিসাবে শনাক্ত হয়। হত্যাকান্ডের পর থেকে ৫ বছর পালিয়ে আত্মগোপনে ছিলেন আসামি। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাত ১টার দিকে ওবায়দুরকে সদরপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ গোলাম রসূল বলেন, ফাঁসির আসামি ওবায়দুরকে গ্রেপ্তারের পর বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা