সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে হাত-পা বেঁধে স্বর্ণলংকার লুট

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলায় মোহাম্মদ ইমরান হোসাইনের বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্র দেখিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে বাজার নিয়ন্ত্রণে অভিযান

বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত গভীর রাতে শহরের ১২নং ওয়ার্ড আবির নগর গ্রামের মাওলানা সেকান্দর হাওলাদার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে গভীর রাতে ইমরানের বাড়ি পরিদর্শন করেন পুলিশ সদস্যরা ।

পুলিশ ও ভূক্তভোগী পরিবার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পূর্ব থেকে বাড়িতে অবস্থানরত ডাকাত দলের এক সদস্য গভীর রাতে দরজা খুলে দেয়। পরে ভেতরে প্রবেশ করে ৭-৮ জনের মুখোশধারী ডাকাত দল। পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে আটকে রাখে। শব্দ শুনে পাশের বাড়িতে থাকা মিস্ত্রি বশির আহমদ এগিয়ে আসলে তাকেও ভিতরে নিয়ে বেঁধে রাখে। এরপরে ঘরে থাকা কাঠের একটি আলমারিসহ পুরো বাড়ি এলোমেলো করে ৫ ভরি স্বর্ণের জিনিস, তিনটি মোবাইল ফোন ও নগদ ৬০ হাজার টাকা লুটে নেয়।

আরও পড়ুন : ছুরিকাঘাতে যুবককে হত্যা

১২নং ওয়ার্ড কাউন্সিল রিয়াজ পাটোয়ারী রাজু বলেন, ভুক্তভোগীর কল পেয়ে ঘটনাস্থলে এসেছি। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা ৬ ভরি স্বর্ণলংকার লুট করে নিয়েছে। সবকিছু লুট করে ডাকাত দল মিয়ারাস্তার মাথা হয়ে সিএনজি দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা