সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে প্রবাসীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুজিবুর রহমান (৪৫) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ

রোববার (১০ মার্চ) বালুচর ইউনিয়নের খাসকান্দি সরকারবাড়ির পিছনের বিল থেকে সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নে চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর ছেলে। তার মাথায় জখমের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: বাসচাপায় ভিক্ষুক নিহত

ইউপি সদস্য ওয়াসিম আহমেদ জানান, নিহত মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছেন। জায়গা-জমি নিয়ে তার সঙ্গে প্রতিবেশীদের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি বাড়িইে ছিল। পরে‌ সে বাড়ির পাশের আব্দুল্লাহপুর বাজারে যায়। রাতে আর বাড়ি ফেরেনি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেই। মরদেহের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি স্পষ্ট হত্যাকাণ্ড। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা