ছবি: সংগৃহীত
সারাদেশ

শিবচরে বাসচাপায় নিহত ১

এস আর শফিক স্বপন, মাদারীপুর: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে অজ্ঞাতনামা বাসচাপায় শহিদ সরদার (৩৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: রুমায় চান্দের গাড়ি উল্টে নিহত ১

সোমবার (৪ মার্চ) সকালে শিবচরের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদ সরদার ফরিদপুর জেলার সালথা উপজেলার জুগিরকান্দা এলাকার মান্নান সরদারের ছেলে।

শিবচর হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে শহিদ সরদার মোটরসাইকেলযোগে ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর ৫ নং ব্রীজ এলাকায় আসলে পেছন থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।

আরও পড়ুন: সখীপুরে গৃহবধূকে মারধরের অভিযোগ

এ সময় মোটরসাইকেলটি ছিটকে সড়কের ডিভাইডারে সজোরে আছড়ে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই শহিদ সরদারের মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, গাড়ি চাপায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। তবে কোন পরিবহনের সাথে দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা