ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে সুগার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম রিফাইনড সুগার মিলে একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন: গুঁড়িয়ে দেওয়া হলো রুফটপ রেস্টুরেন্ট

সোমবার (৪ মার্চ) বিকাল ৩ টা ৫০ মিনিটে উপজেলার ইছানগর এলাকায় এ আগুন লাগে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

আরও পড়ুন: রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বলেন, এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা