সংগৃহীত
সারাদেশ

ডাকাতের হামলায় পুলিশ আহত

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সড়কে গাছেরগুড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ঘটনাস্থলে টহল দিতে গেলে ডাকাতদল পুলিশের উপর হামলা চালায়। হামলায় ডাকাতদের দাঁ’ এর কোপে ২জন পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ডাকাতদলকে ধাওয়া করলে চলন্ত ট্রাকের চাপায় ডাকাতদলের ১ জন গুরুতর আহত হয়।

আরও পড়ুন : গ্যাসের পাইপ ফেটে সড়কে আগুন

রোববার (৩ মার্চ) রাত ১টা ৪৫ মিনিটের দিকে শ্রীপুরের মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সিংগারদিঘি গ্রামের হাসিখালি ব্রিজ সংলগ্ন এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।

হামলার শিকার হওয়া একজন হলের শ্রীপুর থানা পুলিশের কর্মরত পুলিশ কনস্টেবল মো. রুহুল আমিন (২৫) এবং অন্যজন মো. সেলিম (৩৫)।

গুরুতর আহত হয়েছেন ডাকাত দলের রুবেল মিয়া (২৭)। তিনি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ জানান, রুবেল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

আরও পড়ুন : ফেনীতে কিশোর গ্যাংয়ের ৬ জন আটক

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত কবির জানান, রোববার রাতে পুলিশের এএসআই আলিমের নেতৃত্বে ৪ জন পুলিশ সদস্যের মাওনা ইউনিয়নে টহল চলছিল। আনুমানিক ১টা ৪৫মিনিটের দিকে গোপন সূত্রে ডাকাতির খবর পায় তারা। এসময় টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল পুলিশ সদস্যদের রামদা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে গুরুতর আহত হন ২ জন। এরপর পুলিশের পাল্টা ধাওয়ায় চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে ডাকাতদলের ১ জন আহত হয়। আহত ডাকাত দলের সদস্য রুবেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারাহ বিনতে ফারুক জানান, আহত ৩ জনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : বাড়ি ফেরা হলো না কনস্টেবলের

শ্রীপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন জানান, টহল চলাকালে ডাকাতদলের হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে আহত ২ জন পুলিশ সদস্য এবং পালানোর সময় চলন্ত ট্রাকের চাপায় আহত ডাকাত দলের ১ সদস্যকে আটক করে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরবর্তী সকল আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সান নিইজ/এসআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা