ছবি: সংগৃহীত
সারাদেশ

বাড়ি ফেরা হলো না কনস্টেবলের

জেলা প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বাসচাপায় প্রাণ হারিয়েছেন পুলিশের কনস্টেবল আবুল হোসেন (২৭)।

আরও পড়ুন: কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ

রোববার (৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার হিলালপুরে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন জকিগঞ্জ উপজেলার শেখপাড়া চাঁদ শ্রীকোণা গ্রামের বাসিন্দা মোশাইদ আলীর ছেলে। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানার কনস্টেবল ছিলেন।

কনস্টেবল আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে শিক্ষক আত্মহত্যার নেপথ্যে যা!

স্থানীয়রা জানান, বেলা ১১টা নাগাদ সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিলেটগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য আবুল হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

জেলা পুলিশ জানায়, গত ২৩ ফেব্রুয়ারি আবুল হোসেন ৫ দিনের ছুটিতে সিলেটে আসেন। অসুস্থতার কারণে তিনি সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসা নেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে আজ বাড়ি ফেরার পথে বাসচাপায় নিহত হন এই পুলিশ সদস্য।

গোলাপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন জানান, বাসটি এখন পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। রিপোর্ট হয়ে গেলে ময়নাতদন্ত করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা