ছবি: সংগৃহীত
সারাদেশ

নবীগঞ্জে ট্রাকচাপায় নারীসহ নিহত ২

জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন: কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ

রোববার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আউশকান্দি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিএনজিচালিত একটি অটোরিকশাটিকে বিপরীতমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন যাত্রী মারা যান। পরে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে শিক্ষক আত্মহত্যার নেপথ্যে

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা মৌলভীবাজারের বাসিন্দা। তবে তাদের বসতবাড়ি কিশোরগঞ্জের মিঠামইনে। নিহতদের পরিচয়ের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা