সংগৃহীত
সারাদেশ

নদী থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার পশ্চিম কামারগ্রাম এলাকার বাসিন্দা মোহাম্মদ কামাল হোসেনের (৪৫) মৃতদেহ ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : ১০ টাকায় ১৫০০ টাকার বাজার

শুক্রবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কামাল হোসেন (৪৫) সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মাদ আলী আবজালের পুত্র। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলো না। চেহারাও ছিলো স্পষ্ট।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম এসব তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্থানীয় থানা-পুলিশের মাধ্যমে পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, লাশটি কাস্টমস কর্মকর্তা বোয়ালমারীর কামাল হোসেনের বলে শনাক্ত করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা