সংগৃহীত ছবি
সারাদেশ

নিখোঁজ বাবা-মেয়ের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় ধলেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর বাবা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর পরিবারে চলছে শোকের মাতম।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার বায়রা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে ধলেশ্বরী নদীর খেয়া ঘাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ঢাকায় ঝুম বৃষ্টি, ভোগান্তি

নিহতরা হলো, মো. মহিদুর রহমান (৫০) ও মেয়ে রাফসা (১২)।

সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইস্তিয়াক আহমেদ বলেন, বুধবার সিংগাইর উপজেলার ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হয়। এরপর নিখোঁজ মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাবাও নিখোঁজ হন। এই খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা গতকাল সারাদিন উদ্ধার অভিযান পরিচালনা করেও তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। এর পরে উদ্ধার অভিযানে স্থানীয়রাও সহযোগীতা করেন।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালের দিকে নিখোঁজ হওয়া স্থানের বিপরীত পাশে বড় বরশি দিয়ে নদীর দুপাশে টানার এক পর্যায়ে তাদেরকে শনাক্ত করা হয়। তারপর তাদের লাশ উদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ১ শিশু

উল্লেখ্য, বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ব্যবসায়ী মহিদুর রহমান তার ১২ বছরের মেয়েকে সাঁতার শেখাতে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে যান। এ সময় পেটে ২টি বোতল বেঁধে মেয়েকে নদীতে ছেড়ে দেন তিনি। তার কিছু সময় পরে বোতলের মুখ খুলে পানি ঢুকলে মেয়ে রাফসা নদীর পানিতে তলিয়ে যায়। তার পরে নিখোঁজ মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাবাও নিখোঁজ হন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা