সংগৃহীত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত ১ শিশু

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় তানজিম (২) নামে ১ শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মাসহ আরও ৩ জন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে রামু মিঠাছড়ি কাইম্যারঘোনায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

নিহত শিশু, কক্সবাজার জেলার রামু কাইম্যাররঘোনা এলাকার শাহিনের ছেলে এবং তার স্ত্রী রুবিনা আক্তার আহত হয়েছেন। ঘটনায় আহত আরও ২ জনের পরিচয়
এখনও মেলেনি।

শিশুর বাবা শাহিন জানান, কক্সবাজার জেলার ডিসি স্যারের গাড়ির ধাক্কায় আমার ২ বছরের শিশু নিহত হয়। এই ঘটনায় আমার স্ত্রীও গুরুতর ভাবে আহত হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, কক্সবাজার জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় ১ শিশু নিহত হয়েছেন। এ সময় আহত ১ নারীর পরিস্থিতি অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: সীমান্তে ভারতীয় নাগরিক আটক

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে ডিসি মহোদয় উখিয়া একটি এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন। এ সময় টেকনাফের দিক থেকে আসা ১টি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিসি মহোদয়ের গাড়ির সামনে পড়ে যায়। এদিকে মোটরসাইকেলের ২ জন আরোহীকে বাঁচাতে চালক সাইডে ব্রেক করলে গাড়ির ধাক্কায় ঐ শিশু নিহত হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা