সংগৃহীত
সারাদেশ

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন : কিশোর গ্যাংয়ের ২৮ সদস্য গ্রেফতার

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লালাবাজার ভরাউটের রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিশ্বনাথ উপজেলার ইলিমপুর গ্রামের সোনা মিয়ার স্ত্রী নাজমা বেগম (১৮) ও একই উপজেলার বহ্নি গ্রামের ধনাই আলীর ছেলে সিএনজি চালক মনসুর আলী।

আরও পড়ুন : হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

আহতরা হলেন- বিশ্বনাথ উপজেলার উত্তর মসুলা (জানাইয়া) গ্রামের ফজলুর রহমানের ছেলে সাইফুর রহমান (১৮) ও একই উপজেলার ইলিমপুর আঙ্গুর আলীর স্ত্রী আছমা বেগম (৪২)।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিলেট থেকে লালাবাজারের দিকে ছেড়ে যাওয়া রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আরও পড়ুন : পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাফর ইমাম জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা