ছবি: সংগৃহীত
সারাদেশ

ভালুকায় শিশুর লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মারিয়া (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ট্রলিচাপায় কলেজ ছাত্রী নিহত

ভালুকা উপজেলার ভরাডোবা দক্ষিণ পাড়ার লেগুনা চালক মো. মাহাবুব আলমের মেয়ে। ভালুকা মডেল থানা পুলিশ গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে লাশটি উদ্ধার করে।

থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, মারিয়া শনিবার সন্ধ্যায় ভাত দেয়ার জন্যে তার মাকে বলেন। ওই সময় তার মা একটু পরে ভাত দেয়া হবে বলে তাকে জানায়।

আরও পড়ুন: রিকশাচালকের মরদেহ উদ্ধার

এদিকে মারিয়ার চাচা রাজমিস্ত্রীর কাজ শেষে বাড়ি ফেরেন এবং সন্ধ্যায় বাজারে যাওয়ার পথে তিনি বাড়ির পেছনে মারিয়াকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম শিশু মারিয়ার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা