পল্লী রর য় লাকি আক্তার (১৮) নামের কলেজ হয়েছে
সারাদেশ

ট্রলিচাপায় কলেজ ছাত্রী নিহত

জেলা প্রতিনিধি: পল্লী বিদ্যুতের হেনট্রলির চাপায় লাকি আক্তার (১৮) নামের কলেজ ছাত্রী নিহত হয়েছে।

আরও পড়ুন: রিকশাচালকের মরদেহ উদ্ধার

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে মদন-খালিয়াজুরী সড়কে গোবিন্দশ্রী গ্রামের সুজন বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাকি আক্তার ওই উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগড়িয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে। সে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন: ইয়াবাসহ যুবক আটক

পুলিশ ও স্থানীয়রা বলেন, দ্বাদশ শ্রেণির চলমান নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে সকালে বাড়ি থেকে বের হন লাকি আক্তার। কলেজে আসার সময় সুজন বাজারে সহপাঠীদের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় পল্লী বিদ্যুৎ এর পিলার পরিবহনকারী একটি হেনট্রলি ওই কলেজ শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে স্থানীয় লোকজন মরদেহ মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

মদন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান বলেন,‘ নেত্রকোনা জেলা সদর থেকে পিলার নিয়ে খালিয়াজুরী যাওয়ার পথে একটি গাড়ি দূর্ঘটনার শিকার হয়েছে। শুনেছি একজন কলেছ ছাত্রী মারা গেছে। বিষয়টি নিয়ে পুলিশ ও আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে।

আরও পড়ুন: জমি নিয়ে দ্বন্দ্বের জেরে আহত ৭

মদন থানার উপ-পরিদর্শক (এস আই) আজিজুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। নিহতের পরিবার ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা