সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে দুই ইটভাটাকে জরিমানা

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জেএমকে ও ফোর স্টার নামে দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পরিবেশ দূষণের অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা করেছে।

আরও পড়ুন : ইয়াবাসহ দুই আসামি গ্রেফতার

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাংবাড়ি মহেশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দন্ডিত ইটভাটার মালিকদ্বয় পরিবেশ ছাড়পত্র না নিয়ে ভাটায় ইট পুড়িয়ে আসছিল। শনিবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান আসিফ ওই ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরও পড়ুন : নোয়াখালীতে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ১৫ (১) ধারায় জেএমকে ও ফোর স্টার ব্রিকসের মালিককে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক ইট না পোড়ানোর দায়ে জরিমানার পাশাপাশি অভিযুক্ত জেএমকে ভাটার একাংশ ভেঙে দেওয়া হয়। অভিযানকালে পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো.মাহবুবুর রহমানের জানান, নিয়ম বহির্ভূতভাবে ইট ভাটা চালানোর দায়ে জেলা প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসাবে ওই ইটভাটা দুটিতে জরিমানা করা হয়েছে। এ ছাড়াও জেএমকে ভাটার বিরুদ্ধে হাইকোর্টে রিট অভিযোগ রয়েছে। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা