সংগৃহীত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

জেলা প্রতিনিধি: রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: মিরপুরে বস্তিতে আগুন

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের শালবাগানে ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমির হোসেন (৪৫), হানিফ (৪৪) ও তাৎক্ষণিকভাবে আরেকজনের নাম পাওয়া যায়নি।

আহতরা হলেন- সৈকত চাকমা ও নূর আজিম। আহত দুইজনকে রাঙামাটি মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামে মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও পড়ুন: বিজিপিসহ ৩৩০ জনকে হস্তান্তর প্রক্রিয়া শুরু

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ বলেন, রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া রাস্তা সংস্কার কাজে নিয়োজিত বিশাল আকৃতির লরি চট্টগ্রাম যাওয়ার পথে শালবাগান এলাকায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও অটোরিকশা দুটোই ৩০ থেকে ৪০ ফুট গভীর খাদে পড়ে যায়।

পুলিশ সুপার মারুফ আহমেদ জানান, রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া লরি চট্টগ্রাম-রাঙামাটি সড়কের শালবাগান এলাকায় পৌঁছালে রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া অটোরিকশাকে চাপা দিয়ে লরি ও অটোরিকশা গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস একটি মরদেহ উদ্ধার করেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা