ছবি: সংগৃহীত
সারাদেশ

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫

জেলা প্রতিনিধি: রাঙামাটির শালবাগান এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। নিহত অটোরিকশার যাত্রী ছিলেন।

আরও পড়ুন: মিরপুরে বস্তিতে আগুন

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত একজনের নাম নবীর হোসেন। অপরজনের পরিচয় জানা যায়নি। আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: কাল গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া রাস্তা সংস্কার কাজে নিয়োজিত বিশাল আকৃতির লরি চট্টগ্রাম যাওয়ার পথে শালবাগান এলাকায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও অটোরিকশা দুটোই গভীর খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা ৫ জন যাত্রীর মধ্যে ২ জন নিহত হন।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ জানান, রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া লরি চট্টগ্রাম-রাঙামাটি সড়কের শালবাগান এলাকায় পৌঁছালে রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া অটোরিকশাকে ধাক্কা দিলে গাড়ি দুটি গভীর খাদে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস একটি মরদেহ উদ্ধার করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা