ছবি: সংগৃহীত
সারাদেশ

৪ জেলায় গ্যাস বন্ধ হচ্ছে আজ

জেলা প্রতিনিধি: পাইপলাইন মেরামত কাজের জন্য আজ রাত থেকে উত্তরবঙ্গের ৪ জেলায় টানা ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।

আরও পড়ুন: দেশজুড়ে উদ্‌যাপিত হলো সরস্বতী পূজা

বুধবার (১৪ ফেব্রুয়ারি) পিজিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি জিটিসিএলের ৩০ ইঞ্চি ব্যাসের ১.৩২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপনের জন্য বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার মধ্যে (যথাসম্ভব স্বল্পতম সময়ের মধ্যে) টাই-ইন/হুক-আপ কার্যক্রম সম্পন্ন করা হবে।

এ কার্যক্রম চলাকালে পিজিসিএল অধীন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৩.৬ মাত্রার ভূমিকম্প

রাজশাহী সিটি কর্পোরেশন, সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলা, পাবনা সদর, বেড়া, সাঁথিয়া, ঈশ্বরদী উপজেলা বগুড়া সদর ও শাহজানপুর উপজেলায় পিজিসিএলের সরবরাহ লাইন রয়েছে। ফলে এ এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কোম্পানির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, কোম্পানির মোট ১ লাখ ২৯ হাজার ৪১১টি সংযোগের মধ্যে ১০টি বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৫৩টি ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৩১টি সিএনজি ফিলিং স্টেশন সংযোগ, ১৩৩টি শিল্প সংযোগ, ৩৩২টি বাণিজ্যিক সংযোগ ও এক লাখ ২৮ হাজার ৮৫২টি আবাসিক সংযোগ রয়েছে।

আরও পড়ুন: মিরপুরে বস্তিতে আগুন

পিজিসিএল মোট ৬৮১ কিলোমিটার বিতরণ পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে। এসব সংযোগের দৈনিক প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে ১২০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা যাচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা