সংগৃহীত ছবি
সারাদেশ

সাদুল্লাপুরে দৃষ্টিনন্দন 'গোলঘর' উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জনগণের বসার জায়গা দৃষ্টিনন্দন গোলঘরের শুভ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : ঋণ যথাসময়ে ব্যবহারের নির্দেশ

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ফিতা কেটে গোলঘর উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা সুলতানা। সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের গোলঘর সবার আগে উদ্বোধন করায় ও উন্নয়নমূলক কাজ দারুণভাবে সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করে চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদ চত্ত্বরের ফুলের বাগান, ডিজিটাল সেন্টারসহ পুরো পরিষদ পরিদর্শন করেন। শেষে পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, আজকে পাবনা সদরের সাদুল্লাপুর ইউনিয়নের সাধারণ জনগণের জন্য বসার জায়গা গোলঘর সবার আগে উদ্বোধন করতে পেরে খুবই ভালো লাগছে। প্রতিটি চেয়ারম্যানের এমন আগ্রহ থাকলে মডেল উপজেলায় পরিনত করতে বেশি সময় লাগে না। পরিষদকে নিজের বাড়ির মত মনে করলে এখানে উন্নয়ন করা খুবই সহজ বিষয়। এটাকে নিজের বাড়ি ভাবতে হবে। সেভাবে ঢেলে সাজাতে হবে।

আরও পড়ুন : পিকআপ উল্টে প্রাণ গেল ২ জনের

পাবনা সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়নমূলক কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে। কোথাও অনিয়মের সুযোগ নেই। প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সরকারি বরাদ্ধকৃত উন্নয়নমূলক কাজগুলো সঠিকভাবে করতে হবে। চেয়ারম্যান মেম্বাদের সাধারন জনগনের সাথে মিলে মিশে কাজ করতে হবে। চেয়ারম্যানদের নিয়মিত স্কুলে ভিজিট করতে হবে। যাতে ছোটছোট সোনামণিরা বড় হয়ে চেয়ারম্যান হওয়া বা মানুষের সেবা করার আগ্রহ সৃষ্টি হয়। ভাতা কার্ড দরিদ্র মানুষের মাঝে বিতরণ করতে হবে। উন্নয়নমূলক কাজ স্বচ্ছতার সঙ্গে করতে হবে। মানুষের দৌড়ঘোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। যে গোলঘর আজকে উদ্বোধন করা হলো সেটির মাধ্যমে জনগণ সেবা পাবে।

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম, সদর উপজেলা এলজিইডি উপসহকারী প্রকৌশলী আজিজুর রহমান।

আরও পড়ুন : হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব, জাকারিয়া হোসেন, ইউপি সদস্য, শিমুল মাহমুদ, হাইস প্রামানিক, ইকতার প্রামাণিক, নাজমুল হোসেন, আব্দুল আলিম, রমজান মোল্লা, শফি সরদার, জনাব আলী খান, হাসিবুল ইসলাম, শাকিলা খাতুন, আছমা খাতুন, হাওয়া খাতুন ও ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা