সংগৃহীত ছবি
সারাদেশ

পিকআপ উল্টে প্রাণ গেল ২ জনের

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাছবাহী পিকআপ দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। এ সময় চারজন আহত হয়।

আরও পড়ুন : হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে উপজেলার হাঁসারা এলাকার এক্সপ্রেসওয়েতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনায় নিহতরা হলেন, মো.হাফিজ(৪০), মো.শহিদুল ইসলাম (৩৫) দুজনের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। এ ঘটনায় আহত চারজন মাছ ব্যবসায়ীর নাম জানা যায়নি।

আরও পড়ুন : গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থী’র আত্মহত্যা

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ৭ জনসহ মাছবাহী পিক-আপটি লৌহজংয়ের উপজেলার মাওয়া ঘাট এলাকা থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। গাড়িটি হাঁসারা হাইওয়ে ফাঁড়ির দিকে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে সজড়ো ধাক্কা দেয়। এতে পিক-আপটি উল্টে যায়। এ সময় গুরুতর আহত হয় পিক আপে থাকা লোকজন। তাদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আকলিমা রৌশন জানান, দুপুর দুইটার দিকে ৬ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এদের মধ্যে হাসপাতালে নিয়ে আসার আগেই দুইজন মারা গিয়েছিলেন। অপর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মাকে হত্যায় ছেলে-পুত্রবধূর ফাঁসি

হাঁসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন। হতাহতরা সবাই মাছ ব্যবসায়ী। মাওয়া থেকে মাছ নিয়ে তারা ঢাকার দিকে যাচ্ছিলো। নিহতদের লাশ হাঁসারা থানায় রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা