সংগৃহীত
সারাদেশ

মানিকছড়িতে ইয়াবাসহ আটক ১ 

জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে ৬০ পিস ইয়াবাসহ এক মাদকসেবীকে পুলিশ আটক করেছে।

আরও পড়ুন: ইতালিতে সড়কে বাংলাদেশির মৃত্যু

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় উপজেলার সদর মুসলিমপাড়া এলাকায় ইয়াবা কেনাবেচার গোপন সংবাদ পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিনের নির্দেশে মোবাইল টিমের উপপরিদর্শক (এস.আই) সুমন কান্তি দে ও সঙ্গীয় পুলিশ সদস্যরা এই অভিযানে বের হন।

সদর ইউপির ৮নং ওয়ার্ডের মুসলিম পাড়ায় মৃত. মো. রফিকুল ইসলামের ছেলে মো. হানিফ ওরফে মো. স্বপন মিয়ার (২৮) ঘরে অভিযান চালিয়ে তার শরীর (পেন্টের পকেট) থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবাসহ অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

আটককৃত মাদকসেবী হচ্ছেন মো. হানিফ ওরফে স্বপন মিয়া (২৮)। মানিকছড়ি সদর ইউপির মুসলিম পাড়ার মৃত. মো. রফিকুল ইসলামের সন্তান।

আরও পড়ুন: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়

মানিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, পুলিশের দিকনির্দেশনায় জনপদে মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে পুলিশ সোচ্চার রয়েছে। এরই অংশ হিসেবে ৬০ পিস ইয়াবাসহ এক মাদকসেবী ও বিক্রেতাকে আটক করা হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা