সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলায় মাদকমুক্ত এলাকার দাবিতে মানববন্ধন

ভোলা প্রতিনিধি : ভোলায় মাদকমুক্ত গ্রামের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণি ও পেশার শত শত মানুষ অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন : পিকআপভ্যান-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মুন্সিচর গ্রামে এই মানববন্ধন পালিত হয়।

এসময় মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছর ধরে এই এলাকায় মাদকের সরবারাহ ও মাদকসেবীর সংখ্যা বেড়ে গেছে। আর মাদকের সাথে জড়িয়ে পড়েছেন কিশোর থেকে শুরু করে যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ। মাদকসেবী ও ব্যবসায়ীদের কারণে এলাকায় রাতে মানুষের চলাচলে ভয় পেতেন। ভোলা শহর থেকে মুন্সিরচর গ্রামে যাতায়াত ব্যবস্থা তেমন ভালো না হওয়ায় পুলিশ প্রশাসনেরও তেমন যাতায়াত ছিলো না। কিন্তু গত ৫ আগস্টের পর কিছু মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও এখন রয়েছেন কয়েকজন। তাই মুন্সিরচর গ্রামকে মাদকমুক্ত রাখতে প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তারা।

আরও পড়ুন : ২৫ জেলায় নতুন ডিসি

এসময় বক্তব্য রাখেন, মো: মাইনুল ইসলাম, জয়নাল আবেদীন, মো: আনোয়ার হোসেন, মো: লিটন ও মো: হিরণসহ প্রমুখরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা