সংগৃহীত
সারাদেশ

পিস্তলসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলায় চোরাই মোটরসাইকেল ও বিদেশি পিস্তলসহ দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: নাইক্ষ্যংছড়ির ৭ গ্রাম জনশূন্য

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পুলিশ সুপার তারেক বিন রশিদ বিকেল ৪টার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত ২ বন্ধু হলেন-মো. রাসেল ও মো. ইমরান।

জানা যায়, সোমবার রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া মানিক মিয়ার দু-চালা সেমি পাকা টিনের ঘরের পূর্ব পাশ থেকে বিদেশি পিস্তলসহ অভিযুক্ত রাসেল ও ইমরানকে গ্রেফতার করা হয়। নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন চাঁনপুর এলাকায় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সীমান্তে ৫ বাংলাদেশি গুলিবিদ্ধ

অভিযুক্ত রাসেল দেওপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। মাদক মামলাসহ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। একই গ্রামের অভিযুক্ত ইমরান করিম মোল্লাগো বাড়ির তাজুল ইসলামের ছেলে। তারা ২ জনই বন্ধু।

পুলিশ সুপার বলছে, রাসেল ও ইমরান সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাদের পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৪টি মামলাও রয়েছে। মোটরসাইকেল ও বিদেশি পিস্তল উদ্ধারের ঘটনায় রাসেল ও ইমরানের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন: আরএসও সদস্যকে গুলি করে হত্যা

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ হাসান মোস্তফা স্বপন, (সদর) সার্কেল মো. সোহেল রানা, বিশেষ শাখার (ডিআই-ওয়ান) মো. আজিজুর রহমান ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা