ছবি: সংগৃহীত
সারাদেশ

মেলার নামে অশ্লীল নৃত্যের আসর

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামে বিজয় মেলার নামে অশ্লীল নৃত্য আসর চালানোর অভিযোগ উঠেছে দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

আরও পড়ুন: ঢাকায় আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী শুরু

অভিযুক্ত ইউপি চেয়ারম্যানরা হলেন- ধানসিঁড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামাল কোম্পানী ও সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান মুনাফ।

মোটা অংকের অর্থের বিনিময়ে স্থানীয় প্রশাসনের যোগসাজশে বেসামাল এ অশ্লীল নৃত্য চলছে বলে অভিযোগ করেন স্থানীয় সচেতন মহল।

অভিযোগ রয়েছে, গত বছর এ মেলায় রমরমা দেহ ব্যবসা চালানো হয়। পরে সরকারের একাধিক সংস্থা মেলা পরিদর্শন করে বেশ কিছু আপত্তিকর উপকরণ উদ্ধার করে মেলা বন্ধ করে দেন।

আরও পড়ুন: নতুন কারিকুলাম বাতিলের দাবিতে বিক্ষোভ

একাধিক সূত্র জানায়, ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল কোম্পানি ওই মেলার উদ্বোধন করেন। সে ক্ষমতাধরদের সাথে ঘনিষ্ঠতার প্রভাব খাটিয়ে ধরাকে সরাজ্ঞান করেই চলছে।

বুধবার (৩১ জানুয়ারি) রাতে সরেজমিনে মুকবুল চৌধুরী হাট বিজয় মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, মেলায় রয়েছে ১৫-২০টি দোকান। মেলার মূল আর্কষণ হল নগ্ন নৃত্যের আসর।

রাত ১১ টা থেকে উঠতি বয়সী স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী আর যুবকদের নগ্ন নৃত্য আসরে উপছে পড়া ভিড় দেখা যায়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

তবে নগ্ন নৃত্য মঞ্চে মোবাইলে ছবি ও ভিডিও চিত্র ধারণ কঠিনভাবে নিষিদ্ধ। মেলায় অশ্লীল নৃত্য করেন একাধিক কিশোরী, তরুণী ও যুবতী। তাদের শরীরে হরদম টাকা ছিটাচ্ছেন এক টাক মাথার লন্ডন প্রবাসী।

স্থানীয়দের অভিযোগ, গত ২৫ জানুয়ারি থেকে আগাম ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যন্ত মুকবুল চৌধুরী হাট বিজয় মেলার অনুমোদন নেয় মেলা আয়োজক কমিটি।

মেলায় তারা যাত্রাপালার অনুমোদন নিলেও অবলিলায় রাতের আঁধারে চলছে অশ্লীল নৃত্য। আর ভ্রাম্যমাণ মাদক কারবারিরা সুযোগ বুঝে বেচাকেনা করছে হরেক রকমের মাদক।

আরও পড়ুন: সংস্কৃতি চর্চা আজ অন্ধকারে আচ্ছন্ন

এ উপলক্ষে বিভিন্ন এলাকায় মাইকিং করে দৈনিক প্রচারাভিযান অব্যাহত রাখলেও মূলত যাত্রাপালা অনুষ্ঠানের নামে সন্ধ্যার পর থেকেই শুরু করা হয় 'ভ্যারাইটিজ শো' নামক অশ্লীল নৃত্য। ফলে এলাকার শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিতসহ উঠতি বয়সী যুবসমাজ রসাতলে যাওয়ার আশংকায় ক্ষোভ প্রকাশ করে এলাকার সুশীল সমাজ।

স্থানীয় গণমাধ্যম কর্মী জহুরুল হক চৌধুরী ওরফে জহির বলেন, গত এক সপ্তাহ ধরে আমরা এ মেলায় চলতে থাকা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ ফেসবুকে লেখালেখি করে আসছি। কিন্তু স্থানীয় প্রশাসন বিষয়টি আমলে নেয়নি। বরং টাকার বিনিময়ে প্রশাসন ও কতিপয় গণমাধ্যম কর্মী এ মেলাকে উৎসাহিত করছে।

আরও পড়ুন: দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে পুলিশ

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেলার তদারক আবদুল মান্নান মুনাফ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন অশ্লীল নৃত্য কি, সেটা আমি বুঝি না। মেলার সব কিছু দেখাশোনা করছে বর্তমান চেয়ারম্যান। আপনি তার সাথে কথা বলেন।

ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল কোম্পানী বলেন, এলাকার আমজনতা চায়, আমি কি করব। জনগণ চায় এটা। আমরা তো মানুষ নিয়ে বাস করতে হবে। তিনি উল্টো প্রশ্ন রাখেন, মানুষ ছাড়া কি বাস করতে পারবেন?

আরও পড়ুন: মোরেলগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, এ ধরনের অভিযোগ সত্য নয়। গণমাধ্যম কর্মীদের কাছে ভিডিও চিত্র রয়েছে জানার পর তিনি বলেন, মেলার আয়োজক কমিটি জেলা প্রশাসন থেকে অনুমতি নিয়েছে।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, অভিযোগের সত্যতা পেলে মেলা বন্ধ করে দেয়া হবে। স্থানীয় প্রশাসনকে ম্যানেজের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন অনেকে ঢালাও ভাবে অভিযোগ করতে পারে। তবে এটা সত্য নয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা