সংগৃহীত
সারাদেশ

আগুন পোহাতে গিয়ে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় আগুনের তাপ পোহাতে গিয়ে দগ্ধ হওয়া গৃহবধূ সাজেদা বেগম (৫০) নামের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন: মেলা থেকে বোমা উদ্ধার

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাজেদা। গতকাল সোমবার রাতে দগ্ধ হয় তিনি।

নিহত সাজেদা আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পশ্চিম দৈলজোর এলাকার নুর ইসলামের স্ত্রী ছিলেন।

আরও পড়ুন: তরুণদের আরও সুযোগ দিতে হবে

স্বজনরা বলেন, তীব্র শীত থেকে বাঁচতে রাতে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছিলেন। এ সময়ই দগ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। তারপর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় সাজেদা বেগম মারা যান।

সাপ্টিবাড়ী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা