সারাদেশ

ট্রাক-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : মহেশপুরে বালু বোঝােই ট্রাক ও যাত্রীবাহি মাহিন্দ্রের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

আরও পড়ুন : তীব্র শীতে কাঁপছে দেশ

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর দরগাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী গ্রামের রিয়াজ উদ্দিন মালিতার ছেলে আলমগীর হোসেন (৩৫) ও পান্তাপাড়া গাবতলা গ্রামের আব্দুর গনির ছেলে কাশেম আলী (৬০)।

আরও পড়ুন : ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৩

আহরা হলেন- বলিভদ্রপুর গ্রামের পাঞ্জু বিশ্বাসের ছেলে আকিদুল ইসলাম, পান্তাপাড়া গ্রামের চারু ব্যাপারীর দুই ছেলে কালু ব্যাপারী ও কামাল হোসেন, ইশালডাঙ্গা গ্রামের তোয়াব আলীর মেয়ে তাসলিমা বেগম ও ঘুগরী গ্রামের মাহিন্দ্র চালক সেলিম হোসেন। নিহত ও আহতেরা সবাই ঝিনাইদহ জেলা আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদশীরা বলেন, সকালে যাত্রীবাহি মাহিন্দ্র মহেশপুর শহর থেকে ঝিনাইদহ আদালতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ সময় পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক আসা বালু বোঝায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় প্রত্যক্ষদর্শীরা আহতের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে অবস্থায় আশংঙ্খাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মিয়ানমারের বিমান বিধ্বস্ত

মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা