সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৩

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : সীমান্তে গুলিতে বিজিবি সদস্য নিহত

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘোষবেড় গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে পিকআপচালক কামরুল ইসলাম (২৫), সন্ধ্যাপুড়া গ্রামের ওসন আলীর ছেলের কাদির মিয়া (৪৫) ও আকদপাড়া গ্রামের মৃত রঞ্জন আলীর ছেলে মিজানুর রহমান (৪৫)। নিহতরা সবাই হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন : বায়ুদূষণে আজও ঢাকা চতুর্থ

পুলিশ ও স্থানীয়া জানায়, চিনিবোঝাই পিকআপটি হালুয়াঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে ঢাকা-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা আলুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক কামরুল ইসলাম মারা যান। আহত হন পিকআপের আরও দুই আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান ও কাদিরকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী জানান, ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা