সংগৃহীত
সারাদেশ

সিএনজি-ট্রলি সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি: পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ইসলাম হোসেন (৬২) নামের একজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন একজন। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ঘনিয়ে আসছে নির্বাচন

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার পাবনা-সাঁথিয়া আঞ্চলিক সড়কের পাঁচ ধোপাদহ নামক স্থানে এই ঘটনা ঘটেছে।

নিহত ইসলাম সাঁথিয়া উপজেলার ঠহরজনি গ্রামের মৃত জাহীদ আলীর ছেলে। এই ঘটনায় আহত একই গ্রামের সামাদ সরদার (৫৮)। হতাহতরা সবাই সিএনজির যাত্রী।

আরও পড়ুন: ট্রাক-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ২

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পাবনা থেকে সাঁথিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পাবনাগামী একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজির ২ যাত্রী গুরুতর আহত হয়। পরে আহত ইসলামকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা