ছবি: সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি: নতুন কাঠামো বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুন

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৯ টা থেকে মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রীপুর পৌরসভার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস্ লিমিটেডের কয়েক হাজার শ্রমিক।

এ সময় আন্দোলনরত শ্রমিকরা বলেন, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ করেননি কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে একাধিকার কর্তৃপক্ষের কাছে গেলেও কোনো সুরাহা না করায় শ্রমিকরা আন্দোলন করছে

আরও পড়ুন:পঞ্চগড়ে দেখা নেই সূর্যের

বছর শেষে ছুটি-ভাতা পরিশোধ না করে জোর করে স্বাক্ষর নেয়া হয়েছে। এছাড়া ওভার টাইমসহ নানা বিষয়ে অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা।

শ্রমিক অসন্তোষের খবরে ঘটনাস্থলে আসা মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন বলেন, আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানে উদ্যােগ নেওয়া হচ্ছে। এছাড়া ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা