ছবি: সংগৃহীত
সারাদেশ

পলাশবাড়ীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যারা

বুধবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ছাইফুলার রহমান চৌধুরী তোতা, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্যরা। এ সময় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিরোধীদলীয় নেতা আলোচনা সাপেক্ষে

সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরে আগামী দিনে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধতা বজায় রাখার অঙ্গিকার করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা