ছবি: সংগৃহীত
সারাদেশ

নিখোঁজের ১০ ঘন্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার 

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপার বুড়াগৌরঙ্গ নদীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজের ১০ ঘন্টা পর ডেকোরেটর ব্যবসায়ী আবদুল ছালাম খান (৩৫) এর লাশ উদ্ধার করেছে আত্মীয় স্বজনরা।

আরও পড়ুন: অভিমান করে কিশোরীর আত্মহত্যা

বুধবার (১০ জানুয়ারি) সকাল ৬ টায় বুড়াগৌরঙ্গ নদীর পাঙ্গাশিয়া চর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আবদুল ছালাম খান চরবিশ্বাস ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ চরবিশ্বাস গ্রামের মৃত সায়েদ আলী খানের পুত্র।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, দক্ষিণ চরবিশ্বাসের আবদুল ছালাম খানের নিকটত্মীয় ঢাকায় মারা যাওয়ায় লাশ নিয়ে আসতে তিনিসহ কয়েকজন কাঠের একটি ছোট ট্রলার যোগে মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ৯ টায় দক্ষিণ চরবিশ্বাস থেকে রতনদী তালতলীর ইউনিয়নের বদনাতলী যাচ্ছিল।

আরও পড়ুন: নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

পথিমধ্যে পটুয়াখালী থেকে একটি বড় ট্রলার চরবিশ্বাস ইউনিয়নের টিসিবির মালামাল নিয়ে চরকাজল লঞ্চঘাট যাচ্ছিল। আমগাছিয়া ডুবোচরে মঙ্গলবার রাত ৯ টার সময় দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে আবদুল ছালাম খান নদীতে পড়ে নিখোঁজ হন।

বুধবার সকাল ৬ টায় আবদুল ছালাম খানের (৩৫) আত্মীয় স্বজন ও স্থানীয় জনতা জাল টেনে পাঙ্গাশিয়া চরের মাথায় তার লাশটি উদ্ধার করে। এ সময় ইউপি চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন বাবুল মুন্সিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইন চার্জ মো. ফেরদাউস আলম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা