ছবি: সংগৃহীত
সারাদেশ

প্রবাসীর জমি দখলের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বাচ্চু মিয়া (৪৫) নামে এক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশী দেলোয়ার হোসেনের (৩০) বিরুদ্ধে।

আরও পড়ুন: নিখোঁজের ১০ ঘন্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

রায়পুর ৫ নং চরপাতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড-এর সাকিনের রাঢ়ি বাড়ির পশ্চিমে ১০ শতাংশ জমি দখলের ঘটনা ঘটে। গত ৩১ ডিসেম্বর এ বিষয়ে থানায় অভিযোগ করেন প্রবাসীর ভাগিনা মো. রুহুল আমিন।

অভিযোগে বলা হয়, বাচ্চু মিয়া প্রবাসে থাকায় ভাগিনা রুহুল আমিন তার জমির দেখাশুনা করেন। জমির মালিক দেশে না থাকায় এই সুযোগে প্রতিবেশী ভাতিজা দেলোয়ার হোসেন, মাসুদ, আনোয়ার বেগম ও হাজেরা বেগম জোর করে তাদের আর.এস. ২২৬৪ দাগের ১০ শতাংশ ও ২২৪৫ দাগের ২৮ শতাংশ জায়গা দখলে নিয়ে নেয়।

আরও পড়ুন: অভিমান করে কিশোরীর আত্মহত্যা

সেখানে প্রবাসীর ভাগিনা জমি দখলে বাঁধা দিতে গেলে তাকে মেরে ফেলার হুমকি ধমকি দেয় তারা। প্রতিবাদ করলে তাকে মারার জন্য তেড়ে আসে। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করলেও বিভিন্ন ভয়-ভীতি দেখায় বলে অভিযোগে জানানো হয়।

প্রবাসী বাচ্চু মিয়া বলেন, দেলোয়ার সন্ত্রাসবাহিনী এনে এই জমি দখল করে রেখেছে। তারা জানায়, জমিতে কেউ আসলে প্রয়োজনে লাশ ফেলে দিবে। প্রশাসন, সাংবাদিক আসলেও তাই হবে। আমাকে কল করে বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে। আমি দেশে আসলে খুন করবে বলেও জানায় তারা।

আরও পড়ুন: ঢাকার তাপমাত্রা কমেছে

এ বিষয়ে জানতে অভিযুক্ত দেলোয়ার হোসেনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। একাধিকবার মোবাইল করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

৫ নং চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

রায়পুর থানার ওসি ইয়াসিন আরাফাত মজুমদার বলেন, এই বিষয় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা