সংগৃহীত ছবি
সারাদেশ

যশোরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি: যশোরের শঙ্করপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা এক আনসার সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন: চলন্ত প্রাইভেটকারে আগুন

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ভোটকেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে। আহত আনসার সদস্য হলেন এপিসি মারুফ হোসেন।

স্থানীয়রা বলেন, রোববার (৭ জানুয়ারি) সকালে ভোটগ্রহণ শুরুর আগে সকাল সাড়ে ৭টার দিকে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের দ্বিতীয় তলার রেলিং এর ওপর একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরিত ককটেল এর কিছু অংশ ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা এপিসি মারুফ হোসেন এর ডান পায়ে লেগে তিনি আহত হন। আহত ওই আনসার সদস্য কেন্দ্রের দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যগণ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন।

আরও পড়ুন: নরসিংদী ভোটগ্রহণ বাতিল

ঘটনার পর পর পুলিশের মোবাইল স্টাইকিং টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।কিন্তু এ ঘটনায় বক্তব্যের জন্য যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাককে মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি।

শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুর রহিম জানান, ভোটাকেন্দ্রের পার্শবর্তী থেকে দূর্বৃত্তরা এখানে একটা ককটেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন এক আনসার সদস্য এবং তিনি আহত হন। তার পায়ে রক্তপাত হয়। বর্তমানে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা