সংগৃহীত ছবি
সারাদেশ

চলন্ত প্রাইভেটকারে আগুন

জেলা প্রতিনিধি : ময়মনসিংহে চলন্ত প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : উলিপুরে নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে নওমহল গরু খোয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, চরপাড়া থেকে নতুন বাজারগামী প্রাইভেটকারটিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। নতুন বাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ী সৈয়দ দিদারুল আলম ফারুককে বহন করে নিয়ে যাচ্ছেলেন চালক মো. আমান উল্লাহ। একদল দুর্বৃত্ত চলন্ত প্রাইভেটকারটিতে হামলা চালিয়ে প্রথমে ভাঙচুর ও পরে আগুন ধরিয়ে দেয়। এ সময় মালিক দিদার ও গাড়ির চালক আমান উল্লাহ দ্রুত গাড়ি থেকে নেমে যান। তাদের চোখের সামনে পুড়ে যায় প্রাইভেটকারটি। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : সিলেটের নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু

প্রাইভেটকার মালিক সৈয়দ দিদারুল আলম ফারুক বলেন, ১০-১১ জনের একটি দল দৌড়ে এসে প্রাইভেট কারে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। অল্পের জন্য তারা প্রাণে বেঁচে গেছেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, প্রাইভেটকারে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা