ছবি: সংগৃহীত
সারাদেশ

কৃষি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ইট ভাটার গ্রাসে হারিয়ে যাচ্ছে কৃষি জমির মাটি। মাঝেমধ্যে প্রশাসন অভিযান চালালেও থামেনি তাদের অবৈধ মাটি বাণিজ্য। ইট ভাটার মালিকগণ বীরদর্পে কেটে নিয়ে যাচ্ছে কৃষি জমির উর্বর শক্তি।

আরও পড়ুন: গাইবান্ধায় জাপা প্রার্থীকে শোকজ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইট ভাটার এক মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে সকল প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন, তাদেরকে ম্যানেজ করা হয়েছে। সবকিছু ম্যানেজ করে কৃষি জমির মাটি তোলা হচ্ছে।

জানা যায়, সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ী গ্রামের বুদা প্রধানের ছেলে ইছা প্রধান ও একই গ্রামের কছির সরকারের ছেলে ছালেক মিয়া দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে টপ সয়েল তুলে অন্যত্র বিক্রয় করছে।

আরও পড়ুন: ফাঁকা জমিতে মানবদেহের হাড়-খুলি উদ্ধার

আসন্ন নির্বাচন নিয়ে প্রশাসনের ব্যস্ততার সুযোগ কাজে লাগিয়ে সম্প্রতি তুঙ্গে উঠেছে তাদের অবৈধ মাটির ব্যবসা। সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিনের বেলায় একাধিকবার অভিযান করায় এখন রাতের বেলায় মাটি কেটে নিয়ে যাচ্ছে ইছা ও ছালেকের লোকজন।

বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ী ও শেরপুর এলাকার বিভিন্ন পয়েন্টে ভেকু মেশিন দিয়ে কৃষি জমির টপ সয়েল কাটার উৎসবে মেতে ওঠেছে। মাটি খেকোগণ ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে মাটি সরবরাহ করে লক্ষ লক্ষ টাকা অর্জন করছে।

আরও পড়ুন: ফাঁকা জমিতে মানবদেহের হাড়-খুলি উদ্ধার

এতে যেমন জমি উর্বর শক্তি হারাচ্ছে, তেমনি ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে। নষ্ট হচ্ছে কাঁচা-পাকা রাস্তা ও ধুলাবালিতে দূষিত হচ্ছে পরিবেশ। এভাবে গাইবান্ধার ৭ উপজেলার কৃষি জমির উপরিভাগের মাটি লুটপাটে ফুসে উঠেছে মাটি ব্যবসায়ীগণ।

সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন, একাধিকবার অভিযান চালানো হয়েছে। অভিযান চলমান থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা