ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে প্রার্থীদের সাথে ইসির বৈঠক

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনে একটিও যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে সোচ্চার রয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণ যেন না যায়, কারো সম্মানহানী যেন না হয়।

আরও পড়ুন: তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের ত্রৈ-মাসিক সভা

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৩ টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, প্রত্যেক নাগরিক সম্মানিত। প্রত্যেক প্রার্থী ও তাদের সমর্থকরা সম্মানিত। দেশের প্রতিটি মানুষ সম্মানিত৷ কেউ যেন কারও সম্মানে আঘাত না করে।

আরও পড়ুন: ফখরুলের জামিন শুনানি ভোটের পর

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের কোন ভয় নেই। ভোট সুষ্ঠু করার জন্য সব রকম বাহিনী নামানো হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙ্গে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নামানো হচ্ছে।

মতবিনিময় সভায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. আসলাম খান। এছাড়া জেলার ৩ টি আসনের প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা