ছবি: সংগৃহীত
সারাদেশ

ঔষধ কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দিলিপ

ভোলা প্রতিনিধি: ভোলায় নিজের জন্য ঔষধ কিনতে গিয়ে মোটরসাইকেলের নিচে চাপা পড়ে দিলিপ কুমার ঘোষ (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা মোটরসাইকেলটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন: ট্রলির ধাক্কায় যুবক নিহত

শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে ভোলা-ইলিশা সড়কে ইলিশা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য আবু মুছা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দিলিপ সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরেকৃষ্ণ ঘোষের ছেলে।

আরও পড়ুন: দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার

নিহত দিপিল কুমার ঘোষের শ্যালকপুত্র সনজীব কুমার ঘোষ জানান, মৃত দিলিপ কুমার ঘোষ নিজের জন্য ঔষধ কিনতে বাড়ি থেকে বের হয়ে ইলিশা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। বাসস্ট্যান্ড গিয়ে তিনি রাস্তা পার হতে গেলে পরাণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল দিলিপকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা তার নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা